,

অপহরণের পরে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ

news-image

নিউজ ডেস্ক।। নড়াইলের লোহাগড়ায় নবম শ্রেণির ছাত্রী নুপুর (১৪)কে অপহরণের পরে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার সন্ধ্যায় পুলিশ লোহাগড়া হাসপাতাল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে। নুপুর নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের হিরু বিশ্বাসের মেয়ে এবং আর কে কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

নিহত ছাত্রীর কাকা বাচ্চু বিশ্বাস ও আব্দুল করিম অভিযোগ করেন, গত ছয়দিন আগে নুপুর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। কিন্তু আজ রবিবার সন্ধ্যার পরে খবর পেয়ে লোহাগড়া হাসপাতালে এসে নুপুরের লাশ পেয়েছি। তারা অভিযোগ করেন, ব্যাম্রনডাংগা গ্রামের ওবায়দুর রহমান মানিকের ছেলে রবিউল ইসলাম রুবেল (২৫) ও নলদীর জালালসী গ্রামের চান সরদারের ছেলে আজাদ সরদার (৩৫) পরস্পর যোগসাজগে নুপুরকে তার বাবার বাড়ি থেকে অপহরণ করে লোহাগড়া বাজার সংলগ্ন পোদ্দারপাড়া গ্রামে মিনি নামে এক মহিলার বাসায় আটকে রেখে গণধর্ষণ করে এবং হত্যা করেছে।

নিহতের চাচা বাচ্চু বিশ্বাস নলদীর বারইপাড়া গ্রামের জহুরুল হকের মেয়ে মিনিকে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন। এ বিষয়ে মিনি বেগম বলেন, ৪/৫ দিন আগে নুপুর আমার বাড়ি ভাড়া নিয়েছিল। রবিবার সন্ধ্যায় নুপুর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসি।

লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেন বলেন, লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে এখন বিস্তারিত বলা যাচ্ছে না। পোস্টমর্টেমসহ যথাযথ আইনি ব্যবস্থা নেব। ঘটনার নেপথ্যকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর