,

শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে সাকিবের বিশ্বরেকর্ড!

news-image

স্পোর্টস ডেস্ক।।   শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রানের পাশাপাশি ২৫০ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েন সাকিব। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৯৯ ম্যাচে এ মাইলফলক অর্জন করেন সাকিব। তার আগে ২৫৮ ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।

২৭৩ ম্যাচ খেলে এই এলিট ক্লাবের সদস্য হন কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস ২৯৬ ম্যাচ খেলে ৫ হাজার রানের পাশাপাশি আড়াইশ উইকেট শিকার করেছিলে। তার আগে শ্রীলংকার সাবেক অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া ৩০৪ ম্যাচ খেলে এই মাইলফলক অর্জন করেছিলেন।

আগেই পাঁচ হাজার রান করেন সাকিব। এই এলিট ক্লাবের সদস্য হতে প্রয়োজন ছিল মাত্র এক উইকেট। রোববার বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকান ওপেনার এইডেন মার্করামের উইকেট শিকারের মধ্য দিয়ে সেই মাইলফলকে পৌঁছান সাকিব। সূত্র: ইএসপিএনক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর