,

অবশেষে অভিমানের বরফ গললো

news-image

বিনোদন ডেস্ক।।  নায়িকা পূর্ণিমা দীর্ঘদিন পর গত শনিবার সন্ধ্যায় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর গুলশানের নতুন বাসায় একটি দাওয়াতে অংশ নেন। সে আয়োজনেই ইফতারের পর তিনি এফ ফ্রেমে সেলফিতে বন্দি হন মৌসুমী ও ওমর সানির সঙ্গে। জানা যায়, একটি ঘটনার কারণে এর আগে মৌসুমী-ওমর সানির সঙ্গে দীর্ঘদিন কথা বন্ধ ছিল পূর্ণিমার। বিশেষ করে পূর্ণিমা তার উপস্থাপনায় গত বছর ‘এবং পূর্ণিমা’ নামের আরটিভির এক শোতে মিশা সওদাগরকে অতিথি করে এনে ‘সিনেমার পর্দায় ধর্ষণ’ বিষয়ক একটি প্রশ্ন করায় মিশা সওদাগর মৌসুমীর প্রসঙ্গ তোলাতে মনোমালিন্য তৈরি হয় মৌসুমী ও পূর্ণিমার মধ্যে। এমনকি এ বিষয়টি নিয়ে প্রিয়দর্শিনী মৌসুমী গণমাধ্যমের কাছে পূর্ণিমাকে ক্ষমাও চাইতে বলেন। সে সময় থেকেই তাদের মধ্যে অভিমানের বরফ জমতে শুরু করে। এক বছর পর  গললো সে বরফ। মিলে গেলেন তারা। এ বিষয়টিকে শোবিজের সিনিয়র অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

সংশ্লিষ্ট অনেকের মতে, চলচ্চিত্রে সকলে মিলে একটি পরিবার। এখানে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হতেই পারে। একটা পরিবারের সদস্যদের মাঝেও এমন ঘটনা ঘটে। এদিকে গত শনিবার সন্ধ্যায় ওমর সানি-মৌসুমীর আয়োজনে ইফতারের অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন অমিত হাসান, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, সম্রাট, ইমন, নিরব, সাগর, আন্না, ববি, নির্মাতা সাকিব সনেট, অমিত হাসানের স্ত্রী লাবণীসহ অনেকে। ওমর সানি ও মৌসুমী দুজনেই বলেন, পূর্ণিমাকে ধন্যবাদ। আমরা চলচ্চিত্রের মানুষরা এক হয়ে সবসময় ছিলাম, সামনেও থাকতে চাই। আর শত ব্যস্ততার মধ্যে দাওয়াতে সকলে আমার বাসায় একত্রিত হয়েছে এজন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর