,

যে ব্যক্তির সূরা মুখস্ত নেই সে কীভাবে নামায পড়বে?

news-image

প্রশ্ন : আসসালামু আলাইকুম। পরিচিত এক ব্যক্তি সারা জীবন নামাযই পড়েনি। এখন সে বার্ধক্যে উপনীত। কিছুদিন আগে তাকে ইসলাম পালনের দাওয়াত দেওয়ার পর সে তওবা করে নামায পড়া শুরু করে। কিন্তু কোন কিছুই সে মুখস্ত করতে পারছে না। মুখস্ত করলেও পরে ভুলে যাচ্ছে। তার নামাযের ব্যাপারে ইসলামের আদেশ কী? সে কি নামায পড়বে? পড়লে কিভাবে পড়বে?

উত্তর : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, নামায তো অবশ্যই পড়বে। ইমামের পিছনে জামাআতে নামায পড়াকালে ইমামের অনুসরণ করবে এবং রুকু, সিজদা ও বৈঠকগুলোতে পঠনীয় বিষয়গুলোর যা যা সে পারে তা পড়বে আর যা পারে না, সে স্থানে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ পড়বে।

এমনিভাবে একাকী নামায পড়াকালে কিরাআতের স্থানে কমপক্ষে তিন তাসবীহ পরিমান সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ্‌ পড়তে থাকবে। আর অন্যান্য রোকনগুলোতে উপরোল্লিখিত নিয়ম অনুসরণ করবে। অর্থাৎ, যা যা সে পারে তা পড়বে আর যা পারে না সে স্থানে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ পড়বে।

এর পাশাপাশি ফরয পরিমাণ অর্থাৎ সূরা ফাতেহাসহ কমপক্ষে পাঁচটি ছোট ছোট সূরা মুখস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। আর অতীতের গাফলতী ও ভুলের জন্য আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা ও ইস্তেগফার করতে থাকবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/৬৯; আহসানুল ফাতাওয়া ৩/৭৯। উৎস: পরিবর্তন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর