,

এই রেকর্ড শুধু সাকিবেরই

news-image

স্পোর্টস ডেস্ক।।  সাকিব আল হাসান, বাংলাদেশের রত্ন । ব্যাট হাতে হোক কিংবা বল হাতে দুই জায়গায়ই সাকিবের আছে অগণিত রেকর্ড। আজ (রোববার) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত এক রেকর্ডের মালিক হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকালেন তিনি।

দেশের হয়ে সাকিবের প্রথম বিশ্বকাপ ২০০৭ সালে। যেবার প্রথম রাউন্ড থেকেই ভারতকে বিদায় করে দেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে ৮৬ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলেন সেই সময়ের তরুণ সাকিব। এরপর ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষেই ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে সেই ম্যাচে হেরে যায় টাইগাররা।

২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেও ফিফটি তুলে নেন সাকিব। সেই ম্যাচে সাকিবের ৫১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

নিজের সেই ব্যাটিং ধারাবাহিকতা সাকিব ধরে রাখলেন ২০১৯ বিশ্বকাপেও। আজ (রোববার) শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। যেখানে ফিফটি তুলে অপরাজিত আছেন সাকিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর