,

কখনোই অবজ্ঞা করবেন না ব্যথার সঙ্গে এই পাঁচটি লক্ষণকে

news-image

স্বাস্থ্য ডেস্ক।। শরীরে ব্যথা হলে আমরা সাধারণত তা ঘরোয়া উপায়েই সারানোর চেষ্টা করি। অধিকাংশ ব্যথা স্বাভাবিকভাবেই সেরে যায়। কিন্তু কিছু ব্যথা আছে তা থেকে ভিন্ন। এসব ব্যথা ঘরোয়া উপায়ে সারাতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এ লেখায় রয়েছে ব্যথার পাশাপাশি তেমন কয়েকটি মারাত্মক লক্ষণ।

১. অস্থিসন্ধি ফুলে যাওয়া : জ্বরের সঙ্গে ব্যথা থাকলে সতর্ক হোন। বিশেষ করে আপনার যদি ব্যথার পাশাপাশি অবসন্নতা, অস্থিসন্ধি লাল হয়ে ফুলে যাওয়া ও শারীরিক অনুশীলনে অবস্থার অবনতি হয় তাহলে তা রিউম্যাটয়েড আথ্রাইটিসের লক্ষণ। তাই এ ধরনের ব্যথায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২. বুক/পিঠে বিরক্তিকর অনুভূতি : বাম বাহুতে ব্যথার পাশাপাশি অবসন্নতা ও মারাত্মক ক্লান্তিভাব থাকলে তা অবহেলা করবেন না। বিশেষ করে এসব লক্ষণের পাশাপাশি যদি আপনার বুকে ও পিঠের ওপরের অংশে বিরক্তিকর অনুভূতি হয় তাহলে তা হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে হতে পারে। এটি হৃদরোগের লক্ষণ হওয়ায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. রঙ/তাপমাত্রায় পরিবর্তন : পায়ের মাংসপেশিতে অস্বাভাবিক ব্যথা এবং সেখানে রং ও তাপমাত্রা পরিবর্তন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এ ধরনের ব্যথা হতে পারে ধমনীর কোনো অংশের রক্তচলাচল বন্ধ হওয়ার কারণে কিংবা কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের রক্তচলাচল বন্ধ হওয়ার কারণে।

৪. অসাড়তা ও কাঁপুনি : পিঠে প্রচণ্ড ব্যথা ও অসাড়তার সঙ্গে কাঁপুনি অনুভূত হলে সতর্ক হোন। পাশাপাশি যদি শারীরিক দুর্বলতা ও মলমূত্র নিয়ন্ত্রণে অক্ষমতা দেখা দেয় তাহলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন। এ ধরনের ব্যথা নার্ভাস সিস্টেমের মারাত্মক সমস্যার কারণে হতে পারে।

৫. রক্তস্বল্পতা ও ইনফেকশন : দেহের যেকোনো স্থানেই গভীর, প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী ব্যথা হলে উপেক্ষা করবেন না। এ ধরনের ব্যথা যদি রাতে বাড়ে এবং শরীরে রক্তস্বল্পতা দেখা দেয় তাহলে তা খুবই বিপজ্জনক। ব্যথার পাশাপাশি ঘন ঘন ইনফেকশন, অকারণে হাড় ভেঙে যাওয়া ইত্যাদি হলে তা হাড়ের ক্যান্সারের লক্ষণ প্রকাশ করে।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড