,

মরিচ প্রতিরোধ করে ফুসফুসের ক্যান্সার ছড়ানো : গবেষণা

news-image

স্বাস্থ্য ডেস্ক।। রান্নার জন্য মরিচ অতি প্রয়োজনীয় একটি উপাদান। খাবারের স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। সাম্প্রতিক এক গবেষণা বলছে, মরিচে থাকা বিভিন্ন উপাদান ফুসফুসের ক্যান্সার ছড়ানো প্রতিরোধ করে। গবেষণায় দেখা গেছে, মরিচে থাকা বিভিন্ন উপাদান ফুসফুসের ক্যান্সার ছড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। সাধারণত মেটাসটেসিস প্রক্রিয়ার মাধ্যমে ক্যান্সার মানুষের গোটা শরীরে ছড়িয়ে যায়। এতে ক্যান্সারে আক্রান্ত মানুষের মৃত্যুও ত্বরান্বিত হয়।

যুক্তরাষ্ট্রের মার্সাল বিশ্বদ্যিালয়ের গবেষক ও লেখক জেমি ফ্রাইডম্যান বলেন, ‘সাধারণত ফুসফুস ও অন্যান্য ক্যান্সার মেটাসটেসিস প্রক্রিয়ার মাধ্যমে মস্তিষ্ক, লিভার, হাড় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। তখন এর চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, ‘গবেষণায় দেখা গেছে, মরিচে থাকা ক্যাপসাইসিন উপাদান ফুসফুস ক্যান্সারে আক্রান্তদের মেটাসটেসিস পর্যায়ে যেতে বাঁধা দেয়’।

ফ্রাইডম্যান বলেন, ‘আমরা আশা করছি শিগগিরই মরিচে থাকা ক্যাপসাইসিন উপাদান বিভিন্ন কেমোথেরাপিউটিক্সের সাথে একসঙ্গে ব্যবহার করা যাবে ফুসফুসের বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করতে।’ উৎস: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর