,

পরিসংখ্যান বলছে জিতবে বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচের এখনো প্রথম ইনিংসেরই অর্ধেকটা শেষ হয়নি। তবে ম্যাচের ১০ ওভার শেষে বেরিয়ে এসেছে একটি পরিসংখ্যান, যাতে দেখা যাচ্ছে এই ম্যাচে জিততে পারে বাংলাদেশই!

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৬৫ রান তোলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ২৯ বলে ১৬ রান করে আউট হন তামিম। তার আউটের পরই একটি পরিসংখ্যান ভেসে ওঠে ইএসপিএন-ক্রিকইনফোতে। দেখা যায়, ২০১৫ সালের পর ওপেনিং জুটিতে ৫০ করেছে এমন ১৬ ম্যাচের ১১টিতেই জিতেছে বাংলাদেশ। সে হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে এই ম্যাচে পাল্লাটা টাইগারদের দিকেই ঝুঁকে। তামিমের সঙ্গে দুর্দান্ত শুরু করে সামনে দিকে যাচ্ছিলেন সৌম্য। তার চলার পথে অনেকটা সত্যি হতে যাচ্ছিল তাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ড্যারেন গঙ্গার একটি অনুমান।

ম্যাচ শুরুর আগে ক্রিকইনফোর বিশ্লেষণে গঙ্গা বলেছিলেন, বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের শর্ট বলে দুর্বলতা থাকলেও এই শর্ট বলের বিরুদ্ধেই মিশন সৌম্যর! ক্যারিবীয় তারকা অনুমান অনেকটা সত্যি করে ব্যাট চালাতে থাকেন বাংলাদেশ ওপেনার। যদিও শেষ পর্যন্ত আউটও হয়েছেন শর্ট বলেই।

৩০ বলে ৯ চারে ৪২ রানের তড়িৎ ইনিংস খেলার পর ক্রিস মরিসের একটি শর্ট বলে হুক খেলতে গিয়ে আউট হন। বল সৌম্যর ব্যাটের উল্টো পাশে লেগে উপরে যায় বাতাসে। অসাধারণ প্রচেষ্টায় সেই ক্যাচ লুফে নেন প্রোটিয়া উইকেটকিপার কুইন্টন ডি কক।চ্যানেল আই

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর