,

বিশ্বকাপে বাংলাদেশের সেরা জুটির রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক।।  বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে যেন শুরু হয়েছে রেকর্ডের হিড়িক। টাইগাররা একের পর এক রেকর্ড গড়ছে এই ম্যাচে। আর সব রেকর্ডেই আছেন একজন, সাকিব আল হাসান। প্রথমে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। এরপর বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ফিফটির রেকর্ড গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।

তারপর মুশফিকুর রহিমের সঙ্গে মিলে আরো একটি রেকর্ড গড়েছেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির মালিক এখন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। আজ (রোববার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তৃতীয় উইকেট জুটিতে ১৪১ বলে ১৪২ রানের জুটি গড়েন তারা। তৃতীয় উইকেট তো বটেই, বিশ্বকাপে যে কোনো উইকেটেই বাংলাদেশের সর্ব্বোচ্চ জুটির রেকর্ড এটি।

এর আগে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির মালিক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে এই দুজনের ১৪১ রানের জুটি ছিলো যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। আর বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জুটি তামিম ও মাহমুদুল্লাহর। সেটিও ২০১৫ বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে এই দুইজন গড়েন ১৩৯ রানের জুটি। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর