,

তিন জেলায় বজ্রপাতে নারী-শিশুসহ নিহত ৫

news-image

নিউজ ডেস্ক।। নওগাঁ, পঞ্চগড় ও নড়াইলে পৃথক বজ্রপাতে রোববার নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নওগাঁ প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী, জেলার সাপাহার, পোরশা ও মহাদেবপুর উপজেলায় দুপুরে পৃথক বজ্রপাতে শিশুসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন, নওগাঁর চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চটু (৫০), পোরশা উপজেলার আব্বাস আলী (৪৫) ও মহাদেবপুর উপজেলার নাদরি আলম (১২)।

নওগাঁর সাপাহার থানার ওসি শামছুল আলম জানান, চুটু নামে একজন চাপাইনবাবগঞ্জ থেকে ধান কাটার জন্য আসেন। দুপুরে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা এলাকার একটি মাঠে ধান কাটার সময় বজ্রপাতে তিনি মারা যান। পোরশা থানার ওসি শাহীনুর রহমান জানান, পোরশা উপজেলার নিশংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে আব্বাস আলী গরু নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে মারা যান।

মহাদবেপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মহাদেবপুর উপজেলার বাখরাবাদ গ্রামের আমেদ আলীর বাড়ির বারান্দায় খেলা করছিল তার ছেলে নাদরি (১২)। এসময় বজ্রপাতে বাড়ির বারান্দায় শিশুটি মারা যায়।

এদিকে, পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহার আলী জানান, নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আবুল হোসেন ওরফে বিশারুর ছেলে। সে সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।

অপরদিকে, নড়াইলের সদরের পৌরসভাধীন ডুমুরতলা গ্রামে বজ্রপাতে কুলসুম বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। কুলসুম বেগম ডুমুরতলা গ্রামের আলম হোসেনের স্ত্রী। নড়াইল ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুলসুম বেগম ডুমুরতলা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর