,

ঈদ মার্কেটে যেতে না দেয়ায় গৃহবধূর আত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক।। আড়াইহাজারে ঈদ মার্কেট করতে যেতে না দেয়ায় তাজমহল (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি শুক্রবার ঘটলেও শনিবার রাতে নিহতের ভাই জামাল হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে।

মামলার বাদী নিহতের বড় ভাই তাতুয়াকান্দা গ্রামের জামাল হোসেন জানান, দুই বছর আগে তার বোনের পার্শ্ববর্তী বাহেরচর গ্রামের ইসমাইলের ছেলে রুহুল আমীনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার বর্গ তাজমহলের উপর নানা ভাবে নির্যাতন করতে থাকে। ঘটনার দিন শুক্রবার বেলা দেড়টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর পর বেলা ৩টার মধ্যে যে কোন সময় তাজমহল তার শোবার ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাজমহল বেঁচে আছে এই বিশ্বাসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শনিবার বিকালে তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, স্বামী রুহুল আমিনের ইচ্ছা ছিল সে নিজে বউকে ঈদ মার্কেট করে দিবে। কিন্তু তাজমহল নিজেই মার্কেটে যাবে বলে বায়না ধরে। তাকে মার্কটে যেতে না দেয়ায় মনের দুঃখে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগেএ্কটি মামলা রুজু হয় এবং নিহেতের স্বামী রুহুল আমিননকে পুলিশ আটক করে কোটে প্রেরণ করা হয়। নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর