,

থ্রি ইডিয়টসের সুরকার গান করলেন নোবেলের জন্য (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। চলচ্চিত্রের গানের পাশাপাশি মৌলিক গানেও তাঁর সমান গতিবিধি। গান তাঁর কাছে গল্প বলা। সেই গল্প খুঁজতে গিয়ে তিনি প্রায়ই চষে ফেলেন আসমুদ্র হিমাচল। জি সারেগামাপাতে দেশের প্রথম সারির সেই সুরকার শান্তনু মৈত্র সুর দিলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতায়। কবির কথা আর শান্তনুর সুরের জাদুতে যে গান বলবে অ্যাসিড আক্রান্ত মেয়েদের লড়াইয়ের গল্প। তাঁদের যন্ত্রণা, প্রতিদিনের যাপিত জীবনের ইতিকথা। বাংলাদেশের প্রতিযোগী নোবেলের কণ্ঠে কতটা জাদু ছড়াবে সেই গান? এই ধরনের কাজ করার অনুভূতিই বা কেমন?

আমি গান মাথায় শুনতে পাই। বিষয় জানার পর তাই আগে সুর করলাম। তারপরে শ্রীজাত কথা বসালেন। শ্রীজাতর কলম তো সোনা দিয়ে বাঁধানো! প্রকৃতি, প্রেম, প্রতিবাদ, যন্ত্রণা, যুদ্ধ—সব জীবন্ত হয় ওঁর লেখনির গুণে।

এই গানের জন্য নোবেল-ই কেন? এমন প্রশ্নের উত্তরে জানালেন, আমি এই গানের সুর করেছি নোবেলকে ভেবেই। এই ধরনের গান বাঁধার অনুপ্রেরণা কিন্তু নোবেলের মতো নতুন প্রতিভারাই। ওরা অন্যের গান গাওয়ার পাশাপাশি যাতে নিজেদের গানও গাইতে পারে তার জন্য তো অরিজিনালসের দরকার অবশ্যই। নোবেলের আরও গুণ আছে। ও দ্রুত গান তুলে নিতে পারে। ওর সঙ্গে যখন প্রথম বসেছিলাম তখন গান নিয়ে বসিনি। গানের চিন্তাটা নিয়ে বসেছিলাম। ওর সঙ্গে আলোচনা করে জানালাম কী চাইছি। নোবেল সেটা বুঝে নিয়ে গানে নিজেকে উজাড় করে দিল।

শান্তনু বলেন, নোবেল আইয়ুব বাচ্চুর গান গাইতে ভালোবাসে। আজ যদি আইয়ুব বাচ্চু থাকতেন তাহলে উনিও আমার মতোই হয়তো নোবেলকে ডেকে বলতেন, তোমার জন্য একটা গান করতে চাই। নোবেল নিজেকে সেই জায়গাতেই আস্তে আস্তে নিজেকে নিয়ে যাচ্ছে। শান্তনুর সেই গান যা থ্রি ইডিয়টস সিনেমায় ব্যাপক জনপ্রিয় হয়েছিল

https://www.youtube.com/watch?v=YytkxIgsBNk

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর