,

ভোরের ফ্লাইট বিকেলে, শাহজালালে ভাঙচুর

news-image

নিউজ ডেস্ক।। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও সময় পুন:নির্ধারণ করা হয়েছে। ফ্লাইট পেছানোয় ক্ষুব্ধ হয়ে টার্মিনালে ভাঙচুর করেছেন যাত্রীরা। রবিবার সকাল ১০টার দিকে অভ্যন্তরীণ টার্মিনাল এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার ভোর রাত চারটা ৩০ মিনিটের সিলেটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৫, বিজি ৪০৬ বাতিল করা হয়। এ ছাড়া সৈয়দপুরগামী ফ্লাইট বিজি ৪৯৩, বিজি ৪৯৪ দুপুর ১টায় ও বিজি৪৯৫, বিজি ৪৯৬ সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে এবং যশোরগামী বিজি৪৬৫ ও বিজি ৪৬৬ বিকেল চারটায় যাত্রার সময় পুন:নির্ধারণ করা হয়েছে।

বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিউটি অফিসার তানভীর জানান, সিলেটগামী বিজি ৬০১ বিমানটি নির্ধারিত সময়ে ছেড়ে না যাওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে অভ্যন্তরীণ টার্মিনালে বাংলাদেশ বিমানের কাউন্টারে ভাঙচুর করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ভোর সাড়ে ৪টায় ছেড়ে যাওয়ার কথা ছিল একটি বিমান। কিন্তু বিমানটি সকাল ৯টায় যাবে বলে ঘোষণা দেওয়া হয়। পরে সকাল ৯টার দিকে জানানো হয়, ৯টার পরিবর্তে ফ্লাইট সকাল ১০টায়। ১০টার দিকে আবার জানানো হয়, ফ্লাইটটি সকাল ১০টার পরিবর্তে যাবে বেলা ৩টায়। এতেই ক্ষুব্ধ হয়ে যাত্রীরা ভাঙচুর করেছেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জি এম (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটের সময় পরিবর্তন হয়েছে। যাত্রীদের নিরাপত্তা সবার আগে। তবে যারা ভাঙচুর করেছে সেটি ঠিক হয়নি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর