,

বুধবার পবিত্র ঈদ-উল-ফিতর!

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের আকাশে আগামী ৪ জুন শাওয়ালের চাঁদ দেখা যাবে। সে হিসেবে বুধবার বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। গত ২১ মে বিশ্বের ১৪টি দেশের ২৮ জন বিশেষজ্ঞ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি)।

এদিকে বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস) গত ২১ মে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে, আগামী ৩ জুন সোমবার বিকাল ৪টা ২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ হবে, সৃষ্টি হবে নতুন চাঁদ। নতুন এ চাঁদ ৩ জুন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১ ডিগ্রি নিচে ২৯২ ডিগ্রি দিগশে অবস্থান করবে। তাই ৩ জুন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস)।

বিএএস প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশসহ যেসব দেশে ৭ মে রোজা শুরু হয়েছে সেসব দেশের আকাশে ৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় দেখা যাবে শাওয়াল মাসের নতুন চাঁদ। সে হিসেবে এবারের রমজান মাস ২৯ দিনে শেষ হবে। তাই আগামী ৫ জুন বুধবার পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে।

এদিকে ইন্টারন্যাশনাল অ্যাসট্রোনোমিক্যাল সেন্টারের বিজ্ঞপ্তিতে আরো জানা যায় যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে ৩ জুন সোমবার সন্ধ্যা ২ থেকে ৬ মিনিটের জন্য শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে। তবে এ দিন খালি চোখে চাঁদ দেখা সহজ হবে না। আবহাওয়া স্বচ্ছ থাকলে টেলিস্কোপের মাধ্যমে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

আইএসি বিজ্ঞপ্তি এ তথ্যও জানিয়েছে, যেসব দেশে ৬ মে রমজান শুরু হয়েছে সেসব দেশে ৩০ দিন রমজান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে এ বছর ঈদ-উল-ফিতর ৫ জুন বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, ফিলিপাইনের প্রেসিডেন্ট দেশটিতে রাষ্ট্রীয়ভাবে ঈদ-উল-ফিতরের ছুটি ৫ জুন এবং কুরবানির ছুটি ১১ আগস্ট নির্ধারণ করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর