,

সদরঘাটে লঞ্চ চলাচল শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রার তৃতীয় দিনে সাময়িক বন্ধ থাকার পর ঢাকার ব্যস্ততম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ-এর পরিবহন পরিদর্শক (সদরঘাট) দিনেশ কুমার সাহা জানান, বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস শুরু হওয়ায় রোববার সকাল সাড়ে ১০টা থেকে কোনো লঞ্চকে ঘাট ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। আবহাওয়া অধিদপ্তর ঢাকা নৌ-বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এই সংকেতে এমনিতে ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের লঞ্চ চলাচল করতে পারে। কিন্তু ঝড়ো হাওয়ার কারণে বাড়তি সতর্কতা হিসেবে সব ধরনের লঞ্চ চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

সে সময় আবহাওয়ার উন্নতি হলে সদরঘাটে আবার লঞ্চ চলাচল শুরু হবে বলেও জানান দিনেশ কুমার সাহা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর