মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ

news-image

নিউজ ডেস্ক : নেতিবাচক শিরোনামে বারবার খবরে পরিণত হওয়া নতুন নয় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের জন্য। কখনো ইনজুরির নাটক করে, কখনো বা দর্শকের সঙ্গে বাজে আচরণের কারণে সমালোচিত হন তিনি।

তবে এবার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, সেটিকে হালকা করে দেখার সুযোগ নেই একদমই। ব্রাজিলিয়ার এ ফুটবলারের বিরুদ্ধে সাও পাওলোতে ধর্ষণের মামলা করেছেন এক নারী। মামলার কারণেই সে নারীর পরিচয় গোপন রেখেছে সাও পাওলো পুলিশ।

শুক্রবার ধর্ষণের পুরো বর্ণনা দিয়ে আনুষ্ঠানিক বুলেটিনের মাধ্যমে এ মামলা দায়ের করেন সে নারী। যেখানে তিনি উল্লেখ করেন গত ১৫ মে প্যারিসের এক হোটেলে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেছেন নেইমার।

এদিকে এ মামলার ব্যাপারে এখনো কিছু বলতে রাজি হয়নি নেইমারের প্রেস সহকারী। তার পক্ষ থেকে জানানো হয়েছে মামলার সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে তবেই কোনো মন্তব্য করা হবে। আসন্ন কোপা আমেরিকার জন্য জাতীয় দলের সঙ্গে বর্তমানে গ্রাঞ্জা কোমারিতে অবস্থান করছেন নেইমার।


মামলার আনুষ্ঠানিক বুলেটিন

এ ঘটনার ব্যাপারে পুলিশ জানিয়েছে, মামলার বাদী গত ১৭ মে প্যারিস ছেড়ে যান এবং পুরো ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিশেষ করে এক দেশের ঘটনায় আরেক দেশে মামলা করবেন কিনা সে বিষয়ে চিন্তায় পড়ে যান। অবশেষে নিজের বাসস্থান সাও পাওলোতেই মামলা করতে সিদ্ধান্ত নেন।

সে নারী পুলিশকে জানিয়েছে নেইমার নিজেই তার (মামলার বাদীর) ব্রাজিল-প্যারিস টিকিট এবং হোটেল বুকিং করে। পরে ১৫ মেতে সে নারী প্যারিস পৌঁছান। একইদিন রাতে নেইমারও সে হোটেলে যায়। তখন সে (নেইমার) মদ্যপ অবস্থায় ছিলো এবং সে নারীর সঙ্গে অন্তরঙ্গ আচরণ শুরু করে। পরে সে নারী বাঁধা দিলেও জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করে নেইমার।

এ মামলার বিষয়ের নেইমারের প্রতিনিধি কোনো মন্তব্য না করলেও তার বাবা নেইমার সিনিয়র এটিকে সাজানো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে দুজনের মাঝে সম্মতিসূচক যৌন সম্পর্ক ছিলো। কিন্তু সম্পর্কের বিচ্ছেদ ঘটায় ধর্ষণ মামলা ঠুকে দিয়েছেন নারী।

তাই নিজের ছেলেকে নির্দোষ প্রমাণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবেন বলে জানান নেইমার সিনিয়র। তিনি বলেন, ‘এটা এখন কঠিন মুহূর্ত। আমরা যদি এখন আসল ঘটনা জানাতে ব্যর্থ হই, তাহলে বাজে হবে বিষয়টা। তাই আমাদের যদি সে নারীর সঙ্গে নেইমারের ব্যক্তিগত বার্তালাপ প্রকাশ করতে হয়, আমরা তাই করবো।’

এদিকে তদন্তের অংশ হিসেবে প্রাথমিকভাবে সে নারীর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরপর শুরু হবে মামলার মূল কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক