,

ঈদযাত্রায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ

news-image

নিউজ ডেস্ক : এবার আগেই আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ঈদযাত্রায় সঙ্গী হতে পারে বৃষ্টি। ঈদের দিন যত কাছে আসবে, এই বৃষ্টি ভারী রূপ ধারণ করতে পারে।

আজ ভোর থেকে ঝুম বৃষ্টি হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে ঈদযাত্রায় বেশ ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

গাবতলীর বাস টার্মিনালে দেখা গেছে, সকালে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার যাত্রী গাবতলীতে এসেছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবতলীতে আসতেই তাদের সবচেয়ে কষ্ট হয়েছে। বৃষ্টিতে অনেক এলাকায় পানি জমে গেছে। তাছাড়া যানবাহনও কম ছিল।

মুরাদ হাসান নামে এক যাত্রী বলেন, বৃষ্টিতে সমস্যায় পড়েছিলাম। গাবতলীতে আসার মতো কিছুই পাচ্ছিলাম না। পরে অনেক কষ্টে গাবতলী আসতে পেরেছি। তবে ঈদযাত্রা গত বছরের তুলনায় এবার স্বস্তিদায়ক হচ্ছে। কাউন্টারগুলো থেকে সময়মতো বাস ছাড়ছে।
রাজধানীর গাবতলী বাস টার্মিনালের বাস কাউন্টারের মাস্টাররা জানান, বাস সময় মতোই ছেড়ে যাচ্ছে। সর্বোচ্চ ১৫ মিনিট দেরি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর