,

আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের শিরোপা মিশন। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন শুরু হয়েছে প্রথম দিনই। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে তারা হেরেছে বড় ব্যবধানে।

নিজেদের সাফল্যে আশাবাদী হলেও প্রতিপক্ষকে এগিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা ফেভারিট নই। সব জায়গায় তারা আমাদের চেয়ে এগিয়ে। এটাও সত্য, ম্যাচে আমরা নিজেদের সেরাটাই খেলব। দলের খেলোয়াড়রাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে।

এদিকে অনুশীলনের সময় বাঁ হাতে ব্যথা পান ওপেনার তামিম ইকবাল। রিপোর্টে তেমন কিছু ধরা না পড়লেও এই ওপেনারকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে।

ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২০ ম্যাচে। ১৭ বার হারের বিপরীতে তিনবার জয় পেয়েছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর