,

লিভারপুল চ্যাম্পিয়ন

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে পারল না টটেনহ্যাম হটস্পার। শেষ পর্যন্ত হেরেই গেল দলটি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে স্পার্সরা। এ নিয়ে ১৪ বছর পর ইউরোপসেরা টুর্নামেন্ট জিতল অলরেডরা।

গেল আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় লিভারপুলের। পরের বছরই সেই হতাশায় প্রলেপ দিল রেডরা। জিতল ইউরোসেরা খেতাব। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় এটি তাদের ষষ্ঠ শিরোপা জয়। এর আগে সবশেষ ২০০৪-০৫ মৌসুমে জেতে তারা।

গেলবার ফাইনালি লড়াইয়ে শুরুর দিকে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন মোহামেদ সালাহ। এক বছর বাদে স্বপ্নপূরণের ম্যাচে তার গোলেই লিভারপুলের হয় দুর্দান্ত সূচনা। ২ মিনিটে সফল স্পট কিকে রেডদের আনন্দের জোয়ারে ভাসান তিনি। ম্যাচের প্রথম আক্রমণে ডি-বক্সে সাদিও মানের শট হাতে লাগে টটেনহ্যামের মুসা সিসোকোর।

ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মিসরীয় কিং। এটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দ্বিতীয় দ্রুততম গোল। শুরুর ধাক্কা সামলে বল দখলে রেখে আক্রমণে মনোযোগী হয় টটেনহ্যাম। তবে বিরতির আগে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধে দুদলের খেলায় ছিল গতিহীন। ছিল কোনো ছন্দ। উভয় দলই রক্ষণ সামলে আক্রমণে মনোযোগী হয়। তবে সাফল্য মিলছিল না। ৮৭ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন দিভোক ওরিগি। জোয়েল মাতিপের পাস ডি-বক্সে পেয়ে নিচু শটে নিশানাভেদ করেন তিনি।

ওরিগির গোলেই উল্লাসে ফেটে পড়েন লিভারপুল সমর্থকরা। ডাগআউটে ক্লপের চোখেমুখে ফুটে ওঠে স্বপ্নপূরণের আনন্দ।

তথ্যসূত্র: বিবিসি/দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর