,

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

news-image

সুনামগঞ্জে প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনা সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

রোববার সকাল ৭টার দিকে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়ার গনিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী যুগান্তরকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লিমন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের দিরাই পয়েন্টে যাত্রীদের নামিয়ে দেয়।

এর পর ফের সুনামগঞ্জ জেলা সদরে যাওয়ার পথে ওই পয়েন্টে দিরাইমুখী অপর একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় লেগুনার ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং আহত হন অন্তত পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর মডেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর পরই বাসে থাকা চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো