,

মিলা ও তিন্নি প্রসঙ্গে মুখ খুললেন নওশীন

news-image

দেশীয় সঙ্গীতের একমাত্র নারী রকস্টার মিলা। একটা সময় মাতিয়েছেন গোটা দেশ। মঞ্চে আগুন ঝরা পারফর্মেন্স আর দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনায় ভাসানোতে মিলার বিকল্প নেই। তুমুল জনপ্রিয় এই গায়িকা অনেক দিন ধরেই সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি প্রসঙ্গ নিয়ে আলোচনায়। এর সঙ্গে যুক্ত হয়েছে অভিনেত্রী নওশীনের নামটিও। এ নিয়ে মিডিয়া পাড়ায় চলছে আলোচনা-সমালোচনা। মিলা ও তিন্নিকে নিয়ে সম্প্রতি জাগো এফএম এ বিস্তারিত বলেন নওশীন।

তিনি বলেন, আমি যদি মিলা ও তিন্নির সংসার ভেঙ্গে ফেলি তাহলে আমার সংসারটা আমি কিভাবে করে যাচ্ছি। আমি যদি মিলার সংসার ভাঙতে চাইতাম, তাহলে আগে আমার সংসার ভাঙতে হবে। আমি মিডিয়ার মেয়ে হয়ে শোবিজের আরেকটি মেয়ের সংসার কীভাবে ভাঙব? বলতে গেলে ঝুলি আমিও ভরতে পারি তারাও ভরতে পারে। এতে লাভ কি হবে। অযাথা কাদা ছোড়াছুরি হয়ে আরেকজন অসন্মানিত হবে।

আমি চাই মিলা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। গান-বাজনা করুক। একইসঙ্গে অবশ্যই সে সুবিচার পাবে আশা করছি। আমার পরিচিত শিল্পী হিসেবে তার ভালো হোক আমি চাই। আর আমি মিলার নামে সাইবার ক্রাইমে কোনো কিছু করিনি। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। হিল্লোলও বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। সে ভুল বুঝছে সেটা বোঝানোর ক্ষমতা আমাদের নেই। জানি তার ব্যক্তিজীবনে দুঃসময় চলছে। একটা মেয়ে এমনিই বিপদে আছে, আমার মামলার কারণে সে আরও বিপদে পড়বে ভেবে মামলা করিনি।

তিন্নিকে উদ্দেশ্য করে নওশীন বলেন, ২০০৯ থেকে ২০১৯ এত দিন সে কোন কথা কেন বলেনি। হঠাৎ করে এত কথা কেন। আমি আসলে জানিনা এটা কেন। এর কারণ কি আমরা ভাল আছি তাই নাকি হিল্লোল ও আমার মাঝে কোন ঝামেল হচ্ছে না এই জন্য।

সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির অমানিক নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন সংগীত তারকা মিলা ইসলাম। সেই সংবাদ সম্মেলনে তিনি তার সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারির বিরুদ্ধে তাকে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সেই সঙ্গে তার ডিভোর্সের পেছনে অভিনেত্রী নওশীনের সংশ্লিষ্ঠতাও তুলে ধরেন। সংগীত তারকা মিলার দাবি, নিজের সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন নওশীন। এর ফলে নেতিবাচক প্রভাব পড়ে তার পুরনো সংসারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর