,

বাংলাদেশ ভয়ঙ্কর দল : ইমরান তাহির

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডকে ৩১০ রানের মধ্যে আটকে রেখেও জয় পায়নি তারা। প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পাওয়া প্রোটিয়ারা দ্বিতীয় ম্যাচে রোববার বিকেলে বাংলাদেশের মুখোমুখি হবে।

এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে আসেন অভিজ্ঞ স্পিনার ইমরান তাহির। তিনি জানিয়েছেন নিজেদের দিনে বাংলাদেশ ভয়ঙ্কর দল। তবে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা।

তাহির বলেন, ‘সবাই জানে যে বাংলাদেশ স্পিন কন্ডিশনে খেলে অভ্যস্ত। তারা এই ক্ষেত্রে বেশ উন্নতি করেছে। স্পিন তারা বেশ ভালো খেলে। এটাও সবার জানা যে নির্দিষ্ট দিনে তারা খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। স্পিনার হিসেবে আমি ও শামসি আছি। এই ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত (যদি সেরা একাদশে সুযোগ পাই)। এই ম্যাচটি আমাদের জন্য ভালো চ্যালেঞ্জের। অন্য ম্যাচের মতোই। আমাদের পক্ষ থেকে আমরা পুরোপুরি প্রস্তুত। আশা করছি দলগতভাবে আমাদের ভালো একটি দিন কাটবে।’

ইংল্যান্ডের বিপক্ষে তারা যে ভুলগুলো করেছে সেটা শুধরেই বাংলাদেশের বিপক্ষে ভালো করতে চায় দক্ষিণ আফ্রিকা। তাহির বলেছেন, ‘ক্রিকেটে আসলে রকেট সাইন্স বলে কিছু নেই। রাতারাতি পরিবর্তন হয় না। তবে নির্দিষ্ট কিছু জায়গা নিয়ে কাজ করা যায়। সেগুলো উন্নত করা যায়। প্রথম ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমি মনে করি আমাদেরকে ৫০ ওভার ব্যাট করতে হবে। আর আগের ম্যাচে যেভাবে বল করেছি সেভাবে বল করতে হবে। তাহলে আশা করছি ভালো হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর