মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আটক, এসআইসহ ৪ পুলিশ ক্লোজড

news-image

দিনাজপুরের বিরল উপজেলা ছাত্রলীগ সভাপতির মোটরসাইকেল আটক ও দুর্ব্যবহার করার অভিযোগে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে শনিবার বিকেলে বিরল থানা পুলিশের এসআই ও তিনজন কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।

তারা হলেন বিরল থানার এসআই নজরুল ইসলাম, কনস্টেবল সাগর, মিজান ও বাবুল। শনিবার বিকেলেই তাদের বিরল থানা থেকে ক্লোজ করে দিনাজপুর পুলিশ লাইনে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।

স্থানীয়রা জানান, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে বিরল থানা পুলিশের বিশেষ চেকিং চলাকালে শনিবার দুপুর ২টায় বিরল থানার সামনের সড়কে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের মোটরসাইকেল আটক করে বিরল থানার এসআই নজরুল ইসলামসহ ৩ কনস্টেবল। এসময় মোটরসাইকেলের কাজপত্র না থাকায় পুলিশের সাথে ছাত্রলীগ সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা।

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিরল উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী বিরল থানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে যোগ দেয় বিরল উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও। তারা ছাত্রলীগ সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ এনে দোষী ৪ পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কিন্তু এতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় পুলিশ সুপারের সাথে আলোচনার পর ওই চার পুলিশ সদস্যকে ক্লোজ করার ঘোষণা দেন এবং আটককৃত মোটরসাইকেলটি ছেড়ে দেন। এরপর পরিস্থিতি শান্ত হয়।

এ ব্যাপারে বিরল থানার ওসি গোলাম রসুল জানান, মোটরসাইকেল চেকিংয়ের সময় ছাত্রলীগ সভাপতির সাথে ৪ পুলিশ সদস্যের ভুল বোঝাবুঝি হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় দিনাজপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিরল থানার একজন এসআই ও ৩ জন কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, ৪ পুলিশ সদস্যকে ক্লোজ করে দিনাজপুর পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সদস্যদের দুর্ব্যবহারের অভিযোগ এনে ছাত্রলীগ সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেল বিরল থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানান তিনি।

তবে এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেল ও পুলিশের এসআই নজরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক