,

সদরঘাটে লঞ্চের কেবিনে আগুন

news-image

ঢাকার সদরঘাটে একটি লঞ্চের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এডভেঞ্চার-৯ লঞ্চের ৩৭৭ নম্বর কেবিনে আগুন লাগে। সদরঘাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

এসআই বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে। ওই কেবিনে একজন যাত্রী তার স্ত্রী ও শিশু সন্তান নিয়ে ছিলেন। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হওয়ায় তাদের কোনো ক্ষতি হয়নি।’

অন্যদিকে সদরঘাটের ৬ নম্বর পন্টুনে মহারাজ-৭ নামের একটি লঞ্চের রশি ছিঁড়ে পন্টুনে থাকা তিনজন আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে পাশের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. সেলিম জানিয়েছেন। তিনি বলেন, ‘ফারহান-১০ ও মর্নিং সান-৯ নামের দুটি লঞ্চ রোববার সকালে সদরঘাট থেকে যাত্রা করবে। কিন্ত শনিবার রাত সাড়ে ৮টার দিকে জোর করে ঠেলাঠেলি সেগুলো পন্টুনে ভেড়াতে গেলে ওই দুই লঞ্চের ধাক্কায় পন্টুনে থাকা মাহারাজ-৭ এর রশি ছিঁড়ে যায়।’

ছেঁড়া রশির এক প্রান্তের আঘাতে পন্টুনে থাকা তিনজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি পরিদর্শক সেলিম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর