বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়লেন মিম

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির এই সময়ের নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ডটা এতদিন ছিল মাহিয়া মাহির দখলে। সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। মুক্তির অপেক্ষায় থাকা তার ‘সাপলুডু’তে পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ১০ লাখ।

এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন মিম। ছবির জন্য ১২ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। নাম চূড়ান্ত না হওয়া এই ছবির শুটিং শুরু হবে ঈদের পর। ছবির অভিনয় শিল্পী ও পরিচালকের সব কিছুই চমক হিসেবে রাখছেন ছবির এই নায়িকা।

মিম বলেন, ‘ভালো গল্পের ও মানের না হলে, আমি অভিনয় করি না। মানের বিচারে এগিয়ে থাকতে চাই। আর সে কারণে বছরে আমার অভিনীত ছবির সংখ্যাও কম। তাই পারিশ্রমিক না বাড়িয়ে উপায় নেই।’

মিম জানান, তার এই পারিশ্রমিক শুধু প্রতিষ্ঠিত পরিচালক, নায়ক ও প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য। নায়ক, পরিচালক ও প্রযোজক নতুন হলে পারিশ্রমিক আরও বাড়বে। সে ক্ষেত্রে অঙ্কটা ১৫ থেকে ১৭ লাখও হতে পারে বলে জানান মিম।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে