,

পোশাক শ্রমিকদের জন্য বিআরটিসির বিশেষ বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার ঈদে পোশাক শ্রমিকদের জন্য আলাদা ৩০টি বাস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী সোমবার সকাল থেকে গাজীপুরের চৌরাস্তায় এসব বাস অবস্থান করবে।

সেদিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত কারখানা ছুটির পর এসব বাসে করে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন পোশাক শ্রমিকরা।

ঈদ স্পেশাল সার্ভিসের অংশ হিসেবে শ্রমিকদের বাড়ি ফেরার ক্ষেত্রে ভোগান্তি কমাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিসির প্রধান প্রকৌশলী মো. লোকমান হোসেন মোল্লা বলেন, ‘প্রতিবছরই বাড়ি ফেরা না ফেরা, আগাম ছুটি নিয়ে দ্বিধায় থাকেন গার্মেন্টস ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা। কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা পরিবহন সংকটে থাকেন। এতে করে তারা অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এ জন্য আমরা এ বছর ৩০টি বাস দিয়েছি গার্মেন্ট শ্রমিকদের জন্য। এগুলো আগামী ৩ জুন সকাল থেকে গাজীপুরের চৌরাস্তায় অবস্থান করবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ঈদে সাধারণ যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির বিভিন্ন ডিপোতে আরও ৫০টি বাস রিজার্ভ রাখা হয়েছে।’

প্রসঙ্গত, এবার ঈদযাত্রায় বিশেষ বাস, ট্রেন ও লঞ্চ চেয়ে গত ২৮ মে ঢাকার রাজপথে দাঁড়িয়েছিল পোশাক শ্রমিকরা। অবশেষে তাদের সেই দাবি পূরণ হতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর