,

আগামীকাল লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়াম থাকবে সিলেটিদের দখলে

news-image

ব্রিটেনে প্রায় ৬ লাখ প্রবাসী বাংলাদেশির বাস। তাদের মধ্যে ৯৭ ভাগই সিলেটি। আসছে ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশের ১ম ম্যাচ শক্তিশালী সাউথ আফ্রিকার সাথে লন্ডনের ওভালে। ইংল্যান্ডের সাপ্তাহিক ছুটি (২মে) রবিবারে অনুষ্ঠিত ম্যাচে সেখানে উপস্থিত হয়ে দেশকে সমর্থন জোগাতে প্রস্তুতি নিয়ে রেখেছেন সিলেটিরা। গ্যালারিতে টাইগারদের সমর্থন চান মাশরাফি বাহিনী।

ধারণা করা হচ্ছে ২৫ হাজার ৫শ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে সেদিন পুরো মাঠ জুড়ে বাংলাদেশী দর্শক থাকবেন এমনটাই প্রত্যাশা সবার। আয়োজকরা ইতিমধ্যে জানিয়েছে ম্যাচের প্রায় সব টিকেট বিক্রি শেষ। লন্ডনে যেহেতু সাউথ আফ্রিকানদের তেমন বসবাস নেই। পুরোটাই জুড়ে থাকবে বাংলাদেশ।

মনে আছে এর আগে গত চ্যাম্পিয়ান্স ট্রফির বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে দর্শকদের কী পরিমাণ আগ্রহ ছিল— লন্ডনের ওভালে যাঁরা কাছ থেকে দেখেছেন, তাঁরাই ভালোভাবে বুঝতে পেরেছেন। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের সাথে ম্যাচে পুরোটা স্টেডিয়াম ছিল বাংলাদেশিদের দখলে। আসর শুরুর বেশ কিছুদিন আগেই এই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। তারপরও দর্শকদের আগ্রহের কমতি ছিল না, ওভালের রাস্তায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শুধু কি তাই, কেউ কেউ স্টেডিয়ামের পাশে রাস্তায় নেচে-গেয়ে প্রিয় বাংলাদেশকে সমর্থন দিয়েছিলেন। নিজের দেশকে সমর্থন জোগাতে এসে অনেকেই টিকেটের অভাবে মাঠে ঢুকতে পারেননি সেদিন, কিন্তু প্রিয় দলের সাফল্যে মাঠের বাইরে বসেই উদযাপন করেছিলেন। গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের উপস্থিতি এতোটাই ছিল যে দেখে মনে হবে যেন এক টুকরো বাংলাদেশ।

এবারো এর ব্যতিক্রম হবেনা। সদ্য আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশকে নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ অনেক উপরে। মাঠে তামিম মুশফিক সাকিবদের সমর্থন জোগাতে উপস্থিত হবেন বাংলাদেশিরা মানে সিলেটিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর