,

মোবাইলে বৃদ্ধ দাদার আপত্তিকর ছবি! তিন নাতির কিল-ঘুষিতে যুবক নিহত

news-image

মোবাইলে বৃদ্ধ দাদার প্রস্রাব করার ছবি তোলায় ক্ষিপ্ত হন তিন নাতি। তাদের কিল-ঘুষিতে মারাই গেলেন ছবি ধারণকারী যুবক আরিফুল ইসলাম বিল্লাল (৩০)। শুক্রবার রাতে মারধরের শিকার হয়ে বাড়িতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার ভোরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্মম এ ঘটনাটি ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের বাংলাবাজার এলাকায়। পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা মালিয়া রাজাপুর গ্রামের সোহরাব আকনের ছেলে আমিনুল ইসলাম বিল্লাল কয়েক দিন আগে মিনহাজ উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের প্রস্রাব করার দৃশ্য মজার ছলে তার মোবাইলে ধারণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে পান্না মিয়া গাজীর ছেলে ইসাহাক গাজী, সোবাহান গাজীর ছেলে আসাদুল গাজী, মোজাম্মেল চৌকিদারের ছেলে লাবণ্যসহ বৃদ্ধের তিন নাতি মিলে শুক্রবার রাত ৮টার দিকে বিল্লালকে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে ছেড়ে দেয়। বাড়িতে গিয়ে রাতে যুবকটি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শনিবার ভোরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার বলেন, ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার চোখের পাশসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) এস এম আবুল বাশার বলেন, নিহতরে বাবা সোহরাব আকন বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর