,

ঈদ হতে পারে বুধবার

news-image

আগামী ৫ জুন বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি)। সম্প্রতি ১৪টি দেশের ২৮ জন বিশেষজ্ঞের স্বাক্ষরসহ এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ওমান ও মরক্কোসহ যেসব দেশে ৭ মে রোজা শুরু হয়েছে সেসব দেশের আকাশে ৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় দেখা যাবে শাওয়াল মাসের চাঁদ। এসব দেশে ২৯ দিনে শেষ হবে সিয়াম সাধনার মাস। সে হিসেবে আগামী ৫ জুন ঈদ হওয়ার সম্ভানা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মক্কা, রিয়াদ, বাগদাদ, কুয়েত, দোহা ও আবুধাবির আকাশে ৩ জুন সোমবার সন্ধ্যায় ২ থেকে ৬ মিনিটের জন্য শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে। তবে এদিন এসব দেশ থেকে খালি চোখে চাঁদ দেখা দুষ্কর হবে। পশ্চিম আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশের আবহাওয়া ভালো থাকলে সেদিন টেলিস্কোপের মাধ্যমে শাওয়ালের চাঁদ দেখা যাবে।

আইএসি আরো বলছে, যেসব দেশে ৬ মে রমজান শুরু হয়েছে সেসব দেশে ৩০ দিন রমজান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে আরব দেশসহ পৃথিবীর অধিকাংশ দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ৫ জুন বুধবার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর