,

দেড়শ রানও করতে পারল না শ্রীলঙ্কা

news-image

বিশ্বকাপের শুরুতে আরও একটি লো-স্কোরিং ম্যাচ দেখল ক্রিকেটবিশ্ব। গতকাল পাকিস্তান ১০৫ রানে অল-আউট হওয়ার পর আজ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা অল-আউট হয়েছে মাত্র ১৩৬ রানে। তারা খেলতে পেরেছে ২৯.২ ওভার। নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল চন্দিকা হাথুরুসিংহের দল। এই ধসের মাঝেও একমাত্র হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি আর লুকি ফার্গুসন।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ম্যাট হেনরির ইনিংসের দ্বিতীয় বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করা লাহিরু থিরিমান্নে (৪)। প্রথমে আম্পায়ার নট-আউট বললেও রিভিউ নিয়ে থিরিমান্নেকে প্যাভিলিয়নে ফেরায় কিউইরা। এরপর প্রতিরোধের চেষ্টা করেছিলেন অধিনায়ক করুনারত্নে এবং কুসল পেরেরা। হেনরির দ্বিতীয় শিকার হয়ে কুসল (২৯) ফিরলে ভাঙে ৪২ রানের জুটি। পরের বলেই কুসল মেন্ডিস (০) তালুবন্দি হন গাপটিলের।

ট্রেন্ট বোল্টের বদলি হিসেবে এসেই চতুর্থ সাফল্য দেন অ্যালেক্স ফার্গুসন। তার বলে এলবিডাব্লিউ হয়ে যান ধনাঞ্জয়া ডি-সিলভা (৪)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ ‘ডাক’ মেরে ফিরেন গ্র্যান্ডহোমের বলে। জীবন মেন্ডিস (১) ফার্গুসনের দ্বিতীয় শিকার হওয়ার পর ‌উইকেটে এসে হাত খুলে রানের গতি বাড়াতে থাকেন থিসারা পেরেরা। তার সঙ্গে করুনারত্নেও হাত খোলেন। এই দুজনের ৫২ রানের জুটিতে একশ পেরোয়া শ্রীলঙ্কা। দলীয় ১১২ রানে ২৩ বলে ২৭ রান করা পেরেরা আউট হলে ভাঙে এই জুটি।

লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর আর কোনো পথ খোলা ছিল না। আসলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কোনো ব্যাটসম্যান অবশিষ্ট ছিল না। এর মাঝেও ওপেনিংয়ে নেমে ৮৩ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। সঙ্গী হিসেবে তিনি কাউকে পাননি। ফার্গুসনের বলে লাসিথ মালিঙ্গা (১) আউট হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র ২৯.২ ওভারে ১৩৫ রানে অল-আউট হয় লঙ্কানরা। ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি আর লুকি ফার্গুসন। বাকী চার বোলার ১টি করে উইকেট ভাগ করে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর