,

বিশ্বকাপ ও ঈদের জন্য কোন কোন ক্রিকেটারের পরিবার থাকছে ইংল্যান্ডে?

news-image

স্পোর্টস ডেস্ক : ট্রাইনেশন সিরিজ ও বিশ্বকাপ; দুই আসর মিলে প্রায় ৭৪ দিন গ্রেট বিটেন সফর বাংলাদেশ ক্রিকেট দলের। যা হতে যাচ্ছে দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম দীর্ঘ সফর।

লম্বা সফরে পরিবার ছেড়ে থাকা আদতেই কঠিন। হোম সিকনেস বা গৃহ কাতরতায় যারা ভোগেন বিশ্বকাপে তাদের পারফরম্যান্সে বিষয়টি নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। একই সঙ্গে সৃষ্টি করতে পারে মানসিক চাপও। তাই বৈশ্বিক আসরে পরিবার নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সে হিসেবে সব ক্রিকেটারেরই সুযোগ ছিল পরিবার নিয়ে যাওয়ার। তবে বিশ্বকাপে কেবল চার ক্রিকেটারের পরিবার থাকছেন ইংল্যান্ডে। এরা হলেন – সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এদের মধ্যে আয়ারল্যান্ড সফর থেকেই বাংলাদেশ দলের সঙ্গে রয়েছে সাকিব-পত্নী উম্মে আহমেদ শিশির ও তার কন্যা আলায়না হাসান অউব্রি। দুদিন আগে ইংল্যান্ড পৌঁছেছেন দুই বোন অর্থ্যাৎ মাহমুদউল্লাহ-পত্নী মিষ্টি জান্নাতুল কাউসার মিষ্টি ও মুশফিক-পত্নী জান্নাতুল কিফায়াত মন্ডি। সঙ্গে রয়েছে তাদের সন্তানরাও।

২ জুন, রবিবার উড়ে যাবেন অধিনায়ক মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি। শেষ বিশ্বকাপ বলেই কিনা শুধু স্ত্রী আর দুই সন্তান নয়, বাংলাদেশ অধিনায়কের বাবা এবং ভাইও যাচ্ছেন ইংল্যান্ডে।

বাকিদের অবশ্য পরিবার ছাড়াই কাটবে বিশ্বকাপ। এমনিতে কোনো সফরেই পরিবারকে সঙ্গে রাখেন না তামিম ইকবাল। পরিবারের উপস্থিতি তার মনোসংযোগে বিঘ্ন ঘটাতে পারে, তাই টেলিফোন কিংবা স্কাইপেতেই স্ত্রী-পুত্রের সঙ্গে প্রাত্যহিক যোগাযোগ রাখেন বাঁহাতি এ ওপেনার। এই তালিকায় রয়েছেন রুবেল হোসেনও।

এদিকে বিশ্বকাপের আগে যেন বিয়ের হিড়িক লেগেছিল বাংলাদেশ ক্রিকেটে। তবে মজার ব্যাপার, সদ্য বিয়ের পিঁড়িতে বসা মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজদের কারোরই স্ত্রী বা পরিবার যাচ্ছে না ইংল্যান্ডে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর