,

টাইগারদের “এক্স ফ্যাক্টর” কে? ওয়ালশ বললেন ‘সময় হলেই’ দেখা যাবে!

news-image

বিশ্বকাপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, শুরু হয়ে গেছে ক্রিকেট পরাশক্তিদের লড়াই। প্রতিটি দলের শক্তিমত্তা, দূর্বলতা সবই মোটামুটি জানা ক্রিকেটবোদ্ধাদের। প্রায় প্রতি দলেই এমন একজন ইম্প্যাক্ট খেলোয়াড় আছেন যিনি নিজের পার্ফমেন্স দিয়ে একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, তাদের বলা হচ্ছে “এক্স ফ্যাক্টর”।

এবারের আসরে “এক্স ফ্যাক্টর” শব্দটির শুরু ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারকে দিয়ে। অধিনায়কদের মিডিয়া সেশনে তাকে নিয়ে ঘুরেফিরেই এই শব্দটি উচ্চারিত হয়েছে। আর্চার ছাড়াও ওয়েস্ট ইন্ডিজে যেমন আছেন আন্দ্রে রাসেল, ভারতের হার্দিক পান্ডিয়া, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, নিউ জিল্যান্ডের জিমি নিশাম, এমন প্রায় সব দলেই আছেন এমন কিছু খেলোয়াড় যারা যেকোন সময়ে বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। এমনকি সাংবাদিকদের মধ্যেও একটি প্রশ্ন ঘুরেফিরে উঠছে “টাইগারদের এক্স ফ্যাক্টর আসলে কে?”

এই বিশ্বকাপে বাংলাদেশই সম্ভবত একমাত্র দল যাদের পুরো স্কোয়াডে তেমন কোন ‘এক্স ফ্যাক্টর’ কারোর চোখে পড়বে না। বাংলাদেশ দলে আলাদা করে ‘এক্স ফ্যাক্টর’ না থাকার কারণ হতে পারে গত কয়েক বছরে টাইগারদের দলীয় পারফর্মেন্স। গত প্রায় তিন-চার বছর ধরে দলীয় পারফর্মেন্সই টাইগারদের সাফল্যের মূলমন্ত্র। ‘এক্স ফ্যাক্টর’ নিয়ে যখন এত জল্পনা-কল্পনা, বাংলাদেশ টিম কি আদতে কাউকে ভাবছে সেভাবে? গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এসে টাইগারদের বোলিং কোচ উত্তর দিলেন ঠিকই, কিন্তু রেখে গেলেন কৌতূহল।

“(এক্স ফ্যাক্টর)…সেটা আসলে আমাদের গোপন অস্ত্র! আমরা চাচ্ছি না প্রতিপক্ষ সেটা জেনে যাক এবং তাকে টার্গেট করা শুরু করুক। আমাদের দলে বেশ কয়েকজন আছে, যারা তাদের দিনে খেলা ঘুরিয়ে দিতে পারে। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কন্ডিশন বুঝে আমরা দেখিয়ে দেব কে আমাদের এক্স ফ্যাক্টর।”

ওয়ালশ তো কৌতূহল রেখে গেলেন। এই কৌতূহল ভাঙবেন কে? সৌম্য? সাব্বির? লিটন? মোস্তাফিজ? নাকি অন্য কেউ? উত্তর তোলা থাকলো সময়ের কাছেই!

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর