,

ইফতার করিয়ে গিনেস বুকে নাম লেখালেন অমুসলিম ভারতীয়

news-image

গরীব মানুষদের কল্যাণে কাজ করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখালেন ভারতের একজন অমুসলিম। আজ শনিবার আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক কিলোমিটার একটি দীর্ঘ লাইনে কোনো রকম ফাঁক না রেখেই ইফতারের প্যাকেজ বণ্টন করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি।

জানা গেছে, রেকর্ড গড়া ভারতীয় ওই ব্যক্তির নাম জগিন্দর সিং সালারিয়া। তিনি দেশটির গরীব মুসলমানদের বিনামূল্যে ইফতার করিয়ে গিনেস বুকের ‘লংগেস্ট লাইন অব হাঙ্গার রিলিফ প্যাকেজ’ রেকর্ডে নাম লিখিয়েছেন। তার দেওয়া ইফতারিতে মোট সাতটি পদের খাবার ছিল।আরো জানা গেছে, জগিন্দর সিং দুবাইয়ের একজন বড় শিল্পপতি। ‘পিসিটি হিউম্যানিটি’ নামক একটি মানবতা বিষয়ক সংস্থার প্রতিষ্ঠাতাও তিনি।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জগিন্দর সিং জানিয়েছেন, দুবাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অবস্থিত তার নিজের কম্পানি পেহাল ইন্টারন্যাশনালের সামনে প্রতিদিন দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। চলমান সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মানুষদের কল্যাণে কাজ করতে গিয়ে এই বিশ্ব রেকর্ড হয়েছে এর বাইরে কিছু নয়।

এতে আরো বলা হয়, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর এই দীর্ঘযাত্রায় আজকের অর্জন আমাদের সবাইকে একটি অবিশ্বাস্য মুহূর্ত উপহার দিয়েছে। রেকর্ড নয়, আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে নিরামিষ খাওয়ানোর মাধ্যমে একইসঙ্গে স্বাস্থ্য ভালো রাখা এবং প্রাণীদের বাঁচানোর কাজটি করা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর