সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শবে কদরের রাতে মক্কা-মদিনায় ২০ লাখ মুসল্লির জমায়েত

news-image

সৌদি আরবের পবিত্র ভূমি মক্কা ও মদিনায় শুক্রবার জুমার নামাজ, এশা ও তারাবির নামাজ এবং শবে কদরের (২৭ রমজান) রাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি ইবাদত বন্দেগির মাধ্যমে দিন-রাত্রি কাটিয়েছেন। সৌদি আরব থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সাউদি গেজেটে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, গতকাল শুক্রবার (৩১ মে) ছিল জুমা এবং দিবাগত রাতে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদরের রাত। জুমা ও লাইলাতুল কদর মিলে যাওয়ায় মক্কা ও মদিনাতে ধর্মপ্রাণ মুসল্লিদের নজিরবিহীন জমায়েত হয়।

বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের নির্বিঘ্নে ও ভাবগাম্ভীর্য পরিবেশে মক্কা ও মদিনায় জুমা, আসর, মাগরিব, এশা এবং তারাবির নামাজ শেষে শবে কদরের নফল নামাজ পড়ার সুযোগ করে দেয় সৌদি সরকার। নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

মক্কা ও মদিনার দুটি মসজিদ সরাসরি বাদশা সালমানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। গতকাল শুক্রবার সকাল থেকেই মক্কা ও মদিনার মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। মসজিদের প্রতিটি ফ্লোর ছিল মুসল্লিদের ভিড়ে ঠাসা। জুমার নামাজের সময় মক্কা হারাম শরীফের বাইরেও অনেক দূরে রাস্তায় মুসল্লিরা নামাজ আদায় করেছেন।

অনেকেই নামাজ পড়তে গিয়ে ওখানে দিন শেষে ইফতার করেন। ওখানে অবস্থান করে ওয়াক্তের নামাজ, তারাবি ও লাইলাতুল কদরের নামাজ আদায় করেন এবং কুরআন তেলাওয়াত করেন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর