,

‘ইরানের সঙ্গে যুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্য জ্বলবে’

news-image

লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সে আগুনে গোটা মধ্যপ্রাচ্য জ্বলবে। তিনি শুক্রবার রাতে কুদস দিবস উপলক্ষে এক ভাষণে এ কথা বলেন।

নাসরুল্লাহ বলেন, যুদ্ধ শুরু হলে তা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং যুদ্ধের আগুন গোটা মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার গোয়েন্দা বাহিনী এটা ভালো করে জানে ইরানের সঙ্গে যুদ্ধের পরিণতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সেনাবাহিনী ধ্বংস হবে এবং সৌদি শাসক গোষ্ঠী ও ইহুদিবাদী ইসরাইলের মতো যারা আমেরিকার সঙ্গে সহযোগিতা করছে তাদেরকে যুদ্ধের পরিণাম ভোগ করতে হবে।

হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেলের দাম হবে ২০০ থেকে ৩০০ ডলার এবং ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হেরে যাবেন। নানা কারণেই ইরানের সঙ্গে আমেরিকা যুদ্ধে যাবে না বলে তিনি মন্তব্য করেন।

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তি প্রসঙ্গে নাসরুল্লাহ বলেন, ‘আমরা মিথ্যা বলি না। আমি আবারও গোটা বিশ্বের সামনে বলছি আমাদের কাছে লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানার মতো যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করে দেওয়া সম্ভব।’

এ সময় তিনি ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’-কে ফিলিস্তিনিদের অধিকার হরণের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তা মোকাবেলার ঘোষণা দেন। সূত্র: পার্স টুডে

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির