,

গণতন্ত্রের শুভদিন ফিরিয়ে আনবে বিএনপিই : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রের শুভদিন বিএনপিই ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপি বিভেদ-বিভাজন ও হতাশায় বিশ্বাস করে না। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের শুভদিন বিএনপিই ফিরিয়ে আনবে। মানুষ ফিরে পাবে তার নাগরিক স্বাধীনতা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হবে আরও শক্তিশালী।’

বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হওয়ার নয় জানিয়ে তিনি বলেন, ‘কোনো বাধা-বিপত্তি-প্রতিবন্ধকতা-উস্কানিমূলক কথাবার্তা, কোনো ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না। বর্তমান শ্বাসরোধী দুঃশাসনের অবসান হবেই।’

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে। নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ‘কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সুপরিকল্পিত ও দূরদর্শী সিদ্ধান্তে দল পরিচালনা করছেন।’

এ ছাড়া তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর করা হচ্ছে বলেও জানান তিনি।

লক্ষ্যে পৌঁছাতে বাধা-বিপত্তি আসবে জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘লক্ষ্যে পৌঁছাতে বাধা-বিপত্তি আসবেই। এসব অতিক্রম করে আমাদেরকে শিরদাঁড়া সোজা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর