,

সড়ক-মহাসড়কে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হবে না : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হবে না বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার রাস্তা ভালো, তাই যানজট তৈরি হবে না বলেও জানান তিনি।

আজ শনিবার সকালে মহাখালী বাস টার্মিনালে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হবে না। যদি বৃষ্টি হয়, তবে সড়কে যানবাহনের গতি একটু কমে যেতে পারে। কিন্তু স্থবির হবে না।’

এ ছাড়া সড়কে চাঁদাবাজির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। অন্যবারের চেয়ে এবার ঈদযাত্রা নির্বিঘ্নে হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

স্বস্তিদায়ক এই যাত্রা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে এবং ঈদের পরেও কর্মস্থলে ফিরে আসায় কোনো অসুবিধা নেই। এবার রাস্তা ভালো। সড়ক-মহাসড়কে যানজটের কোনো কারণ নেই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর