,

কলকাতায় টেলি সিনে অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর। সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে তাদের ঝুলিতে উঠছে এই পুরস্কার। আজ শনিবার টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৮তম আসরে পুরস্কৃত করা হবে তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। শুধু তারাই নন সেরা অভিনয় শিল্পী বিভাগে এবারের বাংলাদেশ থেকে পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম।

এবারের টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা চলচ্চিত্র নির্মাতা ও পথের প্যাঁচালি, ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশের মতো জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।

এই আই টুটুল বলেন, ‘কলকাতা যাচ্ছি। এ বছর টেলিসিনে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ সেরা প্লেব্যাক কণ্ঠশিল্পী বিভাগে আমাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেশের আরও কয়েকজন বিভিন্ন বিভাগে এই পুরস্কার পাচ্ছেন এবার।’

উল্লেখ্য, টেলিসিনে সোসাইটির আয়োজনে প্রতি বছরই কলকাতার বড়পর্দা ও ছোটপর্দার বিভিন্ন শাখায় টেলিসিনে অ্যাওয়ার্ড দেওয়া হয়। গত কয়েক বছর ধরেই কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও পুরস্কৃত করা হচ্ছে এই আয়োজনে।

টেলিসিনে অ্যাওয়ার্ড আসর থেকে আগে আজীবন সম্মাননা পেয়েছেন নায়করাজ রাজ্জাক ও বরেণ্য চিত্রনায়িকা ববিতার মতো কিংবদন্তিরা। এছাড়া পুরস্কৃত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় মুখ চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা জয়া আহসান। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানও পেয়েছেন টেলিসিনে অ্যাওয়ার্ড। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো