,

ইন্দিরা গান্ধী চরিত্রে রাভিনা টেন্ডন

news-image

বিনোদন ডেস্ক : গত বছরের শেষে যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা কেজিএফ চ্যাপ্টার ওয়ান। ছবিটি মুক্তির পর বক্স অফিসে রীতিমতো কেঁপে ছিলো। প্রথম ছবির সফলতার পর শুরু হয়েছে ছবিটির চ্যাপ্টার টু সিনেমার শুটিং। নতুন খবর হলো ছবির পরবর্তী সিকুয়েলে দেখা যাবে রাভিনা টেন্ডনকে।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশ করা হয় ‘কেজিএফ-চ্যাপ্টার টু’তে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে রাভিনাকে।

বর্তমানে এর শুটিং চলছে ভারতের কন্নড় রাজ্যের কোলার গোল্ড ফিল্ডসে। এ ছাড়াও প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ-চ্যাপ্টার টু’তে ভিলেন হিসেবে থাকবেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এ ছবির মাধ্যমে সঞ্জয় দত্তের দক্ষিণী সিনেমায় অভিষেক হবে।

গত বছর ২১ ডিসেম্বর মুক্তি পায় কেজিএফ-চ্যাপ্টার ওয়ান। ভারতে ২ হাজার ৪৬০ পর্দায় মুক্তি পায় সিনেমাটি। এর মধ্যে ১ হাজার ৫০০ পর্দায় হিন্দিতে, ৪০০ পর্দায় কন্নড় ভাষায়, তেলেগু ভাষায় ৪০০ পর্দায়, তামিল ভাষায় ১০০ পর্দায় এবং ৬০ পর্দায় মালায়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি পায়। প্রথম দিন থেকেই দর্শক-সমালোচকের প্রশংসা পায় এটি। বিশ্ব্যব্যাপী আড়াই শ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণে সিনেমাটির আয় ৪০ কোটি রুপির বেশি।

যশ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন- শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা যশ জানান, প্রথম সিনেমার তুলনায় আরো বড় পরিসরে তৈরি হবে কেজিএফ-চ্যাপটার টু। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে এটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো