,

মার্কেলের প্রশংসায় ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য সফরের আগে ব্রিটিশ যুবরাজ হ্যারির স্ত্রী মেগান মার্কেলের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় না ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় মার্কিন বংশোদ্ভূত ওই ব্রিটিশ রাজবধূ আমার সমালোচনা করেছিলেন।

তিনি আরও বলেন, মেগান মার্কেল এতোটা নোংরা না। আমি চাই ব্রিটিশ রাজ পরিবারে নিজের যোগ্যতায় স্থান করে নেবেন তিনি।

২০১৮ সালের মে মাসে ব্রিটিশ যুবরাজ হ্যারির সঙ্গে বিয়ে হয় মার্কিন অভিনেত্রী, মডেল এবং মানবাধিকার কর্মী মেগান মার্কেলের।

মার্কলের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে এবং তিনি সেখানেই প্রতিপালিত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ইভানসস্টন শহরে অবস্থিত নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার এবং আন্তর্জাতিক গবেষণা বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বিয়ের পর অভিনয় ছেড়ে দেন। এ মাসেই ডাচেস অব সাসেক্স, মেগান মার্কেল একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এটা তাদের প্রথম সন্তান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর