,

সড়ক, রেল ও নৌ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : আর ক’দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এই ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ঢাকার প্রধান প্রধান সড়ক, রেল ও নৌ টার্মিনালে এখন ঘরমুখো মানুষের ভিড়।

শনিবার (১ জুন) সকালে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কাউন্টারে কাউন্টারে লোকজনের ভিড়। সবার চোখে-মুখে বাড়ি ফেরার আনন্দ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চৈতী বলেন, ঈদ করতে বাড়ি যাচ্ছি। বাসের টিকিট কেটেছি আরও ১০ দিন আগে। অনলাইনে টিকিট কেটেছি। পরিবারের সঙ্গে ঈদ করতে সাড়ে ১০টার বাসে যশোর যাবো।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মনির হোসেন বলেন, সকাল ৯টায় এসেছি এখানে। এসেই টিকিট পেয়েছি। গ্রিন লাইনের গোপালগঞ্জে যাওয়ার সাড়ে ১০টার টিকিট। বেড়াতে যাচ্ছি। আমার কাছে মনে হয়নি বাড়তি ভাড়া নিয়েছে।

শুভ বসুন্ধরা পরিবহনের টিকিট মাস্টার মো. রাসেল বলেন, আগের মত নেই। যত দিন যাচ্ছে ততই ভিড় কমছে। কারণ এখন টিকিটতো অনেক জায়গা থেকেই কাটা যায়। বিভিন্ন জায়গায় আছে বাস কোম্পানির টিকিট কাউন্টার। তাছাড়া অনলাইনে কেনা যায় টিকিট। এজন্য প্রতিনিয়ত গাবতলী টার্মিনালে ভিড় কমছে। আগামী ৩ জুন গার্মেন্টস ছুটি হবে। তখন বাড়িমুখো যাত্রীদের চাপ বাড়বে।

রাজধানী এক্সপ্রেসের টিকিট মাস্টার মো. আবুল কাশেম বলেন, গতকাল শুক্রবার যাত্রীদের চাপ ছিল। তবে সকালে যাত্রীদের চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বাড়বে। সবচেয়ে বেশি এবার চাপ থাকবে ৩ জুন।

এড়িকে সায়দা বাস টার্মিনালে সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকেই সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মানুষ বিভিন্ন পরিবহনের বাসে চড়ে বাড়ির দিকে রওয়ানা দিচ্ছেন। ঈদে বাড়ি যাচ্ছেন এ আনন্দ যেন সবার চোখে-মুখে লেগেই রয়েছে। একই চিত্র দেখা গেছে মাহখালী বাস টার্মিনালেও।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো