,

এবার নোয়াখালীতে শিশুকন্যাকে ধর্ষণ করল ৬০ বছরের বৃদ্ধ

news-image

নোয়াখালীতে ৩ সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণের ৪৮ ঘণ্টা যেতে না যেতেই এবার শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটছে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নানুপুর গ্রামে গত বৃহস্পতিবার বিকালে।

জানা যায়, নোয়াখালী জেলা স্কুলের এক শিক্ষকের শিশু কন্যাকে একই বাড়ীর মোশারেফ হোসেন (৬০) ধর্ষণ করে। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আ. আজিম ভর্তির বিষয় নিশ্চিত করে বলেন, ভিকটিমের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা চলছে।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে এখনো মামলার জন্য কেউ আসেনি।
এর আগে গত বুধবার উপজেলার চানন্দী ইউনিয়নের চর আমানতপুর গ্রামে বাবার বাড়ীতে বেড়াতে আসেন পার্শ্ববর্তী গ্রামের আশিক উল্লার স্ত্রী (২৩)। রাত ২টায় একই গ্রামের সাব উদ্দিন, জামাল মাঝি ও আলমগীর তার বাবার বসত ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না। প্রথমে ওই নারীর সাথে ঘরে প্রবেশকারী তিন ব্যক্তির ধস্তাধস্তি হয়। পরে ওই নারীকে মারধর করে এবং পালাক্রমে গণধর্ষণ করে চলে যায় তারা।

মোরশেদ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা জানান, ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। মেডিক্যাল রির্পোট অতি শীঘ্রই পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর