,

প্রধানমন্ত্রী দিতে বললেন শতভাগ; পাকিস্তান করল ১০৫!

news-image

পাকিস্তানের ক্রিকেটে এখন সুসময় চলার কথা। কারণ, দেশের প্রধানমন্ত্রী নিজেই কিংবদন্তি ক্রিকেটার। পাকিস্তানকে প্রথম এবং একমাত্র বিশ্বকাপ শিরোপা উপহার দিয়েছিলেন এই ইমরান খান। আজ ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে উত্তরসূরিদের উদ্দেশ্যে টুইট করে উপদেশ দেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু ফলাফল শূন্য।

শুক্রবার উইন্ডিজ-পাকিস্তান ম্যাচের আগে নিজের টুইটার অ্যাকাউন্টে ইমরান লিখেছেন, ‘আজকের জন্য পাকিস্তান দলের প্রতি আমার উপদেশ থাকবে এটাই, যা আমি প্রতি ম্যাচের আগে দলের সতীর্থদের বলতাম। নিজের শতভাগ উজার করে দাও, শেষ বল পর্যন্ত লড়াই কর এবং মনে কখনও পরাজয়ের আতঙ্ককে জায়গা দিও না; যা তোমার কৌশল কিংবা খেলায় প্রভাব ফেলবে। পাকিস্তানি জনগনের সমর্থন এবং প্রার্থনা রইল সরফরাজদের জন্য।’

প্রধানমন্ত্রীর এমন দারুণ উপদেশের ধারেকাছেও যায়নি সরফরাজ খানের দল। ট্রেন্টব্রিজে উইন্ডিজের বোলিং তোপে ২১.৪ ওভারে অল-আউট হয়েছে মাত্র ১০৫ রানে। গড়তে পারেনি নূন্যতম প্রতিরোধ। ম্যাচ হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে; যা বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় পরাজয়। এরপর থেকে ইমরানের সেই টুইট শেয়ার করে ট্রল শুরু করেছেন নেটিজেনরা। তারা বলছেন, প্রধানমন্ত্রী বললেন শতভাগ দিতে, আর সরফরাজরা কিনা শতক (১০৫) পূরণ করেই অল-আউট হয়ে গেল!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর