,

মুখে গন্ধ থাকায় মাকে বাড়ি থেকে বের করে দিল একমাত্র ছেলে

news-image

আন্তর্জাতিক ডেস্ক: জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা অহরহ ঘটে। কিন্তু ভারতের বেঙ্গালুরুর একটি ঘটনায় চমকে গেলেন পুলিশ কর্মকর্তারা। মায়ের মুখে গন্ধ থাকায় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বেঙ্গালুরুর ভারতী নগরের বিকাশ।

বেসরকারি সংস্থায় কর্মরত বিকাশ তাঁর বিধবা মায়ের একমাত্র সন্তান। চলতি বছরের জানুয়ারি মাসে দাঁতে প্রবল যন্ত্রণার কারণে মুখে অপারেশন করা হয় তার মায়ের।

কিন্তু সেই অপারেশনের পর মুখে সংক্রমণ হয়ে যায় তার। ফলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। মায়ের চিকিৎসা করার বদলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বিকাশ। বাড়িতে অতিথি আসলে মায়ের মুখের গন্ধের কারণে তাদের সম্মান নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি।

এরপর থানায় যান শ্যামলা। পুলিশ বিকাশ ও তার স্ত্রীকে থানায় ডেকে বকাঝকা করলেও এমন ছেলের কাছে ফিরতে রাজি হননি শ্যামলা। আপাতত তাকে একটি বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। যে কোনো প্রয়োজনে পুলিশ তাকে সাহায্য করবে বলে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর