,

একেই বলে মা, নদীতে ঝাঁপ দিয়ে দুই সন্তানকে বাঁচিয়ে নিজের জীবন দিলেন এক মা!

news-image

নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু ডুবে গেলে পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করে প্রাণ বাঁচিয়েছেন মা। তবে পরক্ষণেই স্রোতের টানে তিনিও ভেসে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরো এক নারী নিখোঁজ হয়েছেন।

নিহতের নাম স্বপ্না বেগম (৩২)। তিনি উপজেলার উত্তর দৌলতদিয়া নতুন পাড়ার চাদু মন্ডলের স্ত্রী। নিখোঁজ হয়েছেন একই এলাকার সুজাত শেখের স্ত্রী রেবেকা খাতুন (২২)।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয় কয়েকজন শিশু নদীতে গোসল করার সময় হঠাৎ নিরব ও লামিয়া নামে দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় শিশু নিরবের মা রেবেকা খাতুন নদীতে ঝাঁপ দিয়ে শিশু দুটিকে উদ্ধার করে স্বপ্না বেগমের কাছে দেন। কিন্তু রেবেকা ক্লান্ত হয়ে হয়ে পড়ায় নদীর পানি থেকে আর উঠতে পরেননি। তিনি স্রোতের টানে ভেসে যান। এ সময় রেবেকা খাতুনকে উদ্ধারের জন্য স্বপ্না বেগম নদীতে ঝাপ দিলে তিনিও ডুবে যান। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় স্বপ্নাকে উদ্ধার করতে পারলেও রেবেকার কোন সন্ধান পায়নি। উদ্ধারের পর স্বপ্নাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সাব লিডার দেলওয়ার হোসেন বলেন, নদীতে ডুবে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় নিখোঁজ হওয়া রেবেকা খাতুনকে উদ্ধারে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাত পৌনে ৯টা পর্যন্ত রেবেকার কোন সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, খারাপ আবহাওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই আজেকের উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হবে। এ সময়ের মধ্যে তাকে না পাওয়া গেলে শনিবার সকালে আবারও উদ্ধার তৎপরতা শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর