সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজের ভর্তি ফর্মে ধর্মীয় অপশনে যুক্ত হলো ‘মানব ধর্ম’!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ছোটবেলা থেকে শুনে এসেছি, সবার উপরে মানুষ সত্য, তাঁহার উপরে নাই। এই বাক্যটা কি সহজ, অথচ এটা বুঝতে গেলে আমাদের মধ্যে কত জটিলতা সামনে চলে আসে। সৃষ্টিকর্তাকে খুশি করার নামে, ধর্ম রক্ষার নামে কিছু মানুষ বেছে নেয় চরমপন্থাকে। কোথাও গোমাংস খাওয়ার অপরাধে খুন হতে মুসলিমকে, কোথাও হিন্দু হবার অপরাধে মন্দিরে হামলার শিকার হতে হয়। কোথাও, সংখ্যালঘু হবার কারণে অত্যাচারের মুখে পড়তে হয়। এই অসহিষ্ণুতা, এই জটিলতা বড় কষ্ট দেয় মানুষ হিসেবে আমাকে।

এমন অস্থির সময়ে চোখে পড়লো একটা খবর৷ কলকাতার বিখ্যাত বেথুন কলেজের কাজ নিয়ে। অনলাইনে ভর্তি আবেদন ফরমে একজন শিক্ষার্থীকে বিভিন্ন তথ্য পূরণ করতে হয়। বেথুন কলেজের ফরমে অভিনব একটা ব্যাপার লক্ষ্য করা গেল। ধর্মের অপশনের সবার উপরে তারা জায়গা দিয়েছে মানবতাকে! হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের পাশাপাশি ভর্তি ফরমে মানব ধর্মকে জায়গা দিয়েছেন তারা৷ বর্তমান সময়ে এমন পদক্ষেপকে সাহসী না বলে উপায় নেই।

আমরা সবার আগে মানুষ, তারপর আমাদের বিভিন্ন পরিচয় পদবি যুক্ত হয় জীবনের ভিন্নতায়। কিন্তু, এই মানুষ পরিচয়ের মৌলিকতা আমরা অন্যান্য পরিচয়ের কারণে একসময় ভুলে যাই, মানুষকে অপদস্থ, অপমান, আক্রোশ দেখানোতে আমাদের প্রতিযোগিতা শুরু হয়। বেথুন কলেজের ভর্তি ফরমে মানবতাকে যুক্ত করাটা তাই এক অসাধারণ ঘটনা। তারা স্টুডেন্টদের জন্য এই অপশন খোলা রাখছেন, কেউ যদি মানবধর্মকে বেছে নিতে চায় তাহলে এই স্বাধীনতা তার আছে। কেউ যদি মানুষকে ভালবাসার কথা প্রকাশ্যে বলতে চায়, বলুক। বইয়ের পাতার সেই সরল বাক্য, সবার উপরে মানুষ সত্য এই বাণীকে কেউ সরলভাবে নিয়ে মানবতাকে লালন করে, করুক।

বেথুন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নারীদের কলেজ। কলেজ হিসেবে এমনিতে এর সুনাম এবং নিজস্ব ঐতিহ্য আছে। আর এবছর অনলাইনে ভর্তি ফরমে ধর্মীয় অপশনে মানবতাকে যুক্ত করার মাধ্যমে তারা মুক্তচিন্তা এবং মানুষে মানুষে সহমর্মিতা বজায় রাখার বার্তাকেই যেন উচ্চারিত করলো। অসহিষ্ণুতার এই সময়ে এমন সিদ্ধান্তকে সময়ের চেয়ে এগিয়ে থাকা ভাবনার প্রতিফলন বলা যায়।

কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রধান কমলকান্তি সোমের বক্তব্য পড়ে জানা যায়, এটি কলেজের সবার সম্মিলিত একটি সিদ্ধান্ত। অনেক ছাত্রীই মানবতাকে নিজের ধর্ম বলে ভাবতে পছন্দ করেন। তাই, মানবতাকে ধর্ম হিসেবে কেউ বাছাই করতে যেন পারে, সেকারণেই অপশনে এটা রাখা হয়েছে।

ছাত্রীরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের কথার সুরে বোঝা যাচ্ছে, ধর্মের নামে হানাহানিকে তারা এই সময়ে এসে আর মেনে নিতে পারছেন না। তাই মানুষ হিসেবে মানবতাকে তারা ধর্ম বলে মনে করছেন। এরকম উদ্যোগ অন্যান্য কলেজেও নেয়া উচিত বলে মনে করেন। মনুষ্যত্বই যদি হারিয়ে যায়, তাহলে শিক্ষা মানুষকে কতটুকুই আর শিক্ষিত করে, ধর্ম যদি হানাহানির হাতিয়ার হয়, তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টিকে বাঁচাবে কারা! তাই মানবতার জয় হোক, এমনটাই তাদের স্বপ্ন। -এগিয়ে চলো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক