,

দীর্ঘ হচ্ছে পাটুরিয়া ঘাটে যানবাহনের লাইন

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েক দিন। শুক্রবার (৩১ মে) সকাল থেকে যাত্রা শুরু করেছে ঈদে ঘরমুখী মানুষ। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া ফেরিঘাটে বাড়তে শুরু করেছে যাত্রীবাহী পরিবহনের সারি।

শুক্রবার সন্ধ্যার আগে থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের সারি আরো দীর্ঘ হতে দেখা যায়। পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে আরসিয়ালের মোড় পর্যন্ত যানবাহনের সারি ছাড়িয়ে গেছে।

মাগুরাগামী স্কাইলাইন পরিবহনের চালক হোসেন আলী বলেন, ‘মহাসড়কে তেমন কোনো স্থানে যানজট পাইনি। পাটুরিয়া ঘাটের আরসিয়ালের মোড়ে পৌঁছেছি আধা ঘণ্টা হয়। ফেরি পার হওয়ার জন্য সিরিয়ালে বসে আছি, আমার সামনে অনেক পরিবহন ফেরি পারাপারের জন্য অপেক্ষমাণ রয়েছে।’ ঘাট এলাকায় বিকাল থেকে যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়েছে বলেও জানান তিনি।

একই গাড়ির যাত্রী আব্দুল্লাহ আল মনির বলেন, ‘বাড়ি যাচ্ছি সবার সঙ্গে ঈদ আনন্দকে শেয়ার করার জন্য। রাস্তায় যানজটের কবলে পড়িনি, তবে ঘাট এলাকায় এসে ফেরি পার হওয়ার জন্য অপেক্ষায় আছি। ঘাট এলাকায় গরমের প্রভাবটা একটু বেশি এ ছাড়া আর সবকিছুই এনজয় করছি।’

বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রী সাদিয়া আফরিন বলেন, ‘একদিকে রোজা, অন্যদিকে গরমের মধ্যে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তার মধ্যে আবার ফেরিতে ওঠার সিরিয়াল। আমরা যারা বড় মানুষ তারা সইতে পারলেও ছোট ছোট বাচ্চাদের অবস্থা অনেক খারাপ।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘বিকালের পর থেকে যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়েছে। তবে আমাদের এ নৌরুটে ১৮টি ফেরি বর্তমানে চলাচল করছে। আজ যেকোনো সময় এ বহরে আরো একটি ফেরি যোগ হবে। যে ফেরি আছে তা দিয়ে আমরা অপেক্ষমাণ এসব যানবাহন পারাপার করতে পারব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর