ইরানকে থামাতে কঠোর অবস্থানে যাচ্ছে সৌদি?
আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম আল আসাফ। ইসলামিক সহযোগিতা সংস্থার বা ওআইসি’র পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠককালে তিনি এ আহ্বান জানিয়েছেন। এবার ইরানের পারমাণবিক তৎপরতা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিলেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ।
সৌদি বাদশাহ বলেছেন, পারস্য উপসাগরে তেল ট্যাংকারে হামলার ঘটনায় ইরানের আতঙ্ক থামাতে চূড়ান্ত পদক্ষেপ নেয়া দরকার।-খবর রয়টার্সেরশুক্রবার সৌদি আরবের এক জরুরি আরব সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়েছেন। সৌদি বাদশাহ যখন এমন দাবি করছেন, তখন মার্কিন কর্মকর্তারা বলেন, অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন তেহরানকে নিবৃত্ত করতে পারে।
এক উপসাগরীয় আরব বিবৃতিতে আরব আমিরাত উপকূলে তেল ট্যাংকারে ও সৌদি পাম্পিং স্টেশনে হামলার পর দেশদুটির স্বার্থ সুরক্ষার অধিকার রয়েছে বলে জানানো হয়েছে।সম্মেলনের পর একটি আলাদা ইশতেহারও প্রকাশ করা হয়েছে। তবে হামলার দায় অস্বীকার করেছে ইরান।
তবে আরব ইশতেহারের বিষয়ে আপত্তি জানিয়েছে ইরানের প্রতিবেশী ইরাক। ইশতেহারে বলা হয়েছে, তেহরানের সঙ্গে যেকোনো সহযোগিতা হবে, তারা যাতে অন্য দেশের অভ্যান্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে, সেই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে।বৃহস্পতিবার দিন শেষে পর পর দুটি বৈঠকে বাদশাহ সালমান বলেন, ইরানি আচরণের বিরুদ্ধে কঠোর নিবৃত্তিমূলক অবস্থানের অভাবে আমরা আজকের এই উত্তেজনা দেখতে পাচ্ছি।
বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল উত্তোলনকারী দেশটির এই শাসক বলেন, শিয়া ইরানের পরমাণু অস্ত্র নির্মাণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং বিশ্ব তেল সরবরাহে দেশটির হুমকি আঞ্চলিক-বিশ্ব নিরাপত্তার জন্য বড় ঝুঁকি।










