,

আল-কুদসকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র হচ্ছে ফিলিস্তিন!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেম বা আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। খবর পার্স টুডের। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে বুধবার রাজধানী আম্মানে এক বৈঠকে এ আহ্বান জানান।

বাদশাহ আবদুল্লাহ বলেন, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের আগের সীমানা নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। যদিও তিনি জেরুজালেমকে নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট আগেই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সে ক্ষেত্রে জর্দানের বাদশাহর এ আহ্বান আমেরিকার কাছে নিতান্তই গুরুত্বহীন।

জেরুজালেম শহরে অবস্থিত বায়তুল আকসা মসজিদের দেখভালের দায়িত্ব পালন করেন জর্দানের বাদশাহ। গতকালের বৈঠকে তিনি কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় তিনি দুই রাষ্ট্রকেন্দ্রীক সমাধানের ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে দু পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও আলোচনা করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর