,

‘কোনোদিন সিগারেটে একটা টানও দেইনি’

news-image

জীবনে কোনোদিন একটাও সিগারেট খাননি, এমনকি সিগারেটে একটা টানও দেননি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৯’ উপলক্ষে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমার বয়স যখন সাত বছর তখন আমার মা মারা যান। আমার বাবা ছিলেন ধূমপায়ী। বাবা একদিন অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে যান। সেসময় চিকিৎসক তাকে বলেন, সিগারেট খাওয়া বাদ না দিলে আপনিও ক্যান্সারে মারা যাবেন। এরপর হঠাৎই একদিন বাবা আমাকে ডেকে বলেন, তুমি আমার কাছে ওয়াদা কর কোনোদিন সিগারেট খাবা না। আমি বাবাকে দেওয়া ওয়াদা অনুযায়ী কোনোদিন ধূমপান করিনি। আমার বন্ধু-বান্ধব অনেক চেষ্টা করেছেন আমাকে ধূমপান করানোর জন্য। কিন্তু আমি একটা টানও দেইনি। কারণ একটা খাওয়ার পর যদি ভালো লেগে যায়, আর যদি ছাড়তে না পারি সিগারেট, তাই কোনোদিন সিগারেট খাইনি।’

তিনি বলেন, এখানে অনেক স্কুলের ছাত্র-ছাত্রী ও তরুণ ছেলে-মেয়ে এসেছে দেখে আমার ভালো লাগছে। এখানে উপস্থিত সবাইকেই কথা দিতে হবে তোমারাও কোনোদিন ধূমপান করবা না।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাফর উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর